১০:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গী হামলায় ঝালকাঠির ২ বিচারক হত্যার ১৯ বছর আজ

blank
blank

শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হলো জেএমবির আত্মঘাতি বোমা হামালায় নিহত ঝালকাঠির ২ বিচারক জগন্নাথ পাঁড়ে এবং সোহেল আহম্মেদকে। ২০০৫ সালের ১৪ নভেম্বর আদালতে যাওয়ার পথে গাড়ির ভেতর বোমা মেরে হত্যা করা হয় ঝালকাঠি জজশীপের এই ২ বিচারককে। শোকের এ দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ঝালকাঠি আদালত চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পূর্বচাঁদকাঠি জজ কোয়াটার সড়কে নির্মিত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়।

এরপর সেখানে নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম, জেলা প্রশাসক আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা জজ এমএ হামিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পারভেজ শাহরিয়ারসহ আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা জজ আদালতে বিচারক সোহলে-জগন্নাথ স্মৃতি মিলানায়তনে অনুষ্ঠিত হয় স্বরনসভা। উল্লেখ্য, ২০০৫ সালের এই দিনে কোয়াটার থেকে আদালতে যাওয়ার পথে ঝালকাঠি জেলা জজশীপের ২ বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়েকে বহনকারী গাড়িতে বোমা মেরে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএববি। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইসহ ৭ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

জঙ্গী হামলায় ঝালকাঠির ২ বিচারক হত্যার ১৯ বছর আজ

Update Time : ১২:৪৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪