০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেলাবতে কাঞ্চন মিয়া হত্যায় জড়িত ৪ জন গ্রেপ্তার

  • blank Reporter Name
  • Update Time : ১০:১৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৩৪ Time View
blank
blank

মো.এমরুল ইসলাম, জেলা প্রতিনিধি,নরসিংদী:

নরসিংদীর বেলাবতে কাঞ্চন মিয়া (৬২) নামের এক অটোরিক্সা চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই এর ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রবিবার(২৬ জানুয়ারী)দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই এর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান।

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর মনোহরদী ও বেলাব থানা এলাকার মোঃ ইয়াকিন খান (৪৬), রাশিদা বেগম (৩৫), মোঃ কবির হোসেন (২৮) এবং ইমরান মিয়া (২২)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মনোহরদী থানার ডোমনমারা গ্রামের অটোরিক্সা চালক কাঞ্চন মিয়া গত ২১ জানুয়ারি অটোরিক্সাসহ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ২২ জানুয়ারি সকালে বেলাব থানাধীন বিন্নাবাইদ বিএম কলেজ সংলগ্ন রাস্তার পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করলেও তার অটোরিক্সাটি পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রিনা বেগম বেলাব থানায় মামলা করেন।

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত ও অভিযান শুরু করে পিবিআই। গত ৩ দিন নরসিংদী, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী পিবিআই এর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেপ্তারকৃতরা চায়ের সাথে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে কাঞ্চন মিয়াকে অজ্ঞান করে হত্যা করে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে যায় বলে স্বীকার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

বেলাবতে কাঞ্চন মিয়া হত্যায় জড়িত ৪ জন গ্রেপ্তার

Update Time : ১০:১৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫