১১:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ইমরুল কায়েস

  • blank Reporter Name
  • Update Time : ১১:৩৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ৬৮ Time View
blank
blank

টেস্ট ক্রিকেট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছিলেন ক্রিকেটার ইমরুল কায়েস। আগামীকাল শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নিজের শেষ চারদিনের ম্যাচ খেলবেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিলেন ইমরুল কায়েস।শুক্রবার ফেসবুক পোস্টে ইমরুল কায়েস লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আমি ইমরুল কায়েস।বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে একটা বিষয় জানাতে চাই–কালকে ১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি।

এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত।টেস্ট ক্রিকেট সবসময় আমার জন্য স্পেশাল ছিল। আমি ক্রিকেট খেলা শুরু করার পর থেকেই, নিজের দেশের হয়ে টেস্ট খেলার স্বপ্ন দেখতাম।

আর এই স্বপ্নটা দেখার জন্য যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা এবং সাহস যুগিয়েছিলেন, সেই মানুষটা আজ আমার পাশে নাই! আমার থেকে অনেক দূরে আজ!

সে মানুষটা না থাকলে হয়তো আমার ক্রিকেটার, কিংবা আজকের ইমরুল কায়েস হয়ে ওঠা হতো না। সেই মানুষটা আমার লাইফের সবচেয়ে স্পেশাল মানুষ, আমার বাবা!আমার বাবা সবসময় বলতো, “যেদিন তুমি লর্ডস এ খেলবা, আর ব্যাট উঠাবা দর্শকদের দিকে, সেইদিন আমি হবো সবচেয়ে Happy মানুষ!”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ইমরুল কায়েস

Update Time : ১১:৩৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪