
আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটা উপজেলার সখিপুর মিতালী সংঘের আয়োজনে ২৭শে ফেব্রুয়ারি বিকাল ৩ টায় উত্তর সখিপুর পিলের মাঠ প্রঙ্গনে লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিফাইনাল খেলায় দক্ষিণ পারুলিয়া আলম ক্রিকেট একাদশকে হারিয়ে জয় লাভ করে ফাইনালে উত্তর সখিপুর শেখ পাড়া ক্রিকেট একাদশ উক্ত সেমিফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সখিপুর মিতালী সংঘের সভাপতি সাইফুল ইসলাম,দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক ও সখিপুর মিতালী সংঘের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সখিপুর ইউনিয়নের ১নং ওর্ডের ইউপি সদস্য মোখলেছুর রহমান, নারী মহিলা ইউপি সদস্য সাজু পারভীন,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মিতালী সংঘের উপদেষ্টা রুহুল আমিন, সখিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ হোসেন প্রমুখ উক্ত খেলায় ম্যাচ পরিচালনা করেন আবুল কালাম বিন আকবার ও মাস্টার আলাউদ্দিন আল আজাদ, খেলায় সেরা ব্যাটার ও ম্যান অফ দা ম্যাচ হয়েছে জিসান আলম।












