০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা: মুখে বিস্বাদ লাগে

  • blank Reporter Name
  • Update Time : ১২:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১৪২ Time View
blank
blank

কবিতা: মুখে বিস্বাদ লাগে

কবি, তাছলিমা আক্তার মুক্তা

কেমন অসুখ আসলো’রে ভাই
সকলেই বলে জ্বর ,
এমন মনে হচ্ছে জ্বর নয়
যেন কালবৈশাখী ঝড়।

দুমড়ে মুচড়ে করছে যে শেষ
সাধের মানবজীবন ,
জ্বরের ঘোরে আঁতকে উঠেই
করছি যেমন তেমন ।

সামনের পৃথিবী ঘুরছে সদা
যেন থরথরিয়ে কেঁপে ,
মুখের ভেতর নিমপাতার রস
কে দিলো যে চেপে ।

কিছুই খেতে ভাল্লাগে না
মুখে বিস্বাদ ঠেকে ,
ভয়ংকর যেন খাবার দাবার
অস্বস্তি লাগে দেখে ।

চারপাশে ঔষধের মেলায়
আমার নিথর দেহ ,
জিন্দা নাকি মরেই গেছি তাই
বুঝতে পারে না কেহ ।

করোনার বিশাল ছোবলের পরে
আরেকটা নতুন অসুখ ,
পরিবারের সদস্যদের সকলের
বিস্বাদ মাখানো মুখ ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

কেশবপুরে জমি দখলের চেষ্টায় সীমানাপ্রাচীর ভাঙচুর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

কবিতা: মুখে বিস্বাদ লাগে

Update Time : ১২:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
blank
blank

কবিতা: মুখে বিস্বাদ লাগে

কবি, তাছলিমা আক্তার মুক্তা

কেমন অসুখ আসলো’রে ভাই
সকলেই বলে জ্বর ,
এমন মনে হচ্ছে জ্বর নয়
যেন কালবৈশাখী ঝড়।

দুমড়ে মুচড়ে করছে যে শেষ
সাধের মানবজীবন ,
জ্বরের ঘোরে আঁতকে উঠেই
করছি যেমন তেমন ।

সামনের পৃথিবী ঘুরছে সদা
যেন থরথরিয়ে কেঁপে ,
মুখের ভেতর নিমপাতার রস
কে দিলো যে চেপে ।

কিছুই খেতে ভাল্লাগে না
মুখে বিস্বাদ ঠেকে ,
ভয়ংকর যেন খাবার দাবার
অস্বস্তি লাগে দেখে ।

চারপাশে ঔষধের মেলায়
আমার নিথর দেহ ,
জিন্দা নাকি মরেই গেছি তাই
বুঝতে পারে না কেহ ।

করোনার বিশাল ছোবলের পরে
আরেকটা নতুন অসুখ ,
পরিবারের সদস্যদের সকলের
বিস্বাদ মাখানো মুখ ।