০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে মিনি শিশু পার্ক শুভ উদ্বোধন

  • blank Reporter Name
  • Update Time : ০৩:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১১৭ Time View
blank
blank

মেঃ মেরাজ শিকদার,ঢাকা ব্যুরো প্রধানঃ

টাঙ্গাইলের সখিপুরে শিশুদের খেলাধুলার জন্য একটি মিনি পার্ক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ৩নং গজারিয়া ইউনিয়নের ছোট পাথার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মিনি শিশু পার্কের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল রনী।
মিনি শিশু পার্কটি দোলনা, স্লিপার, বাস্কেটবল কোর্ট, প্যালেন্সার ও ম্যাপসহ বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো হয়েছে।

গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পার্কটি স্থাপন করা হয়েছে।

শিশুদের বিদ্যালয়ে থাকা সময়টিকে আরো আনন্দময় করে তুলতে উপজেলার আরো ১৫টি বিদ্যালয়ে এমন মিনি শিশু পার্ক স্থাপন করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া, ৩নং গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিমসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

কেশবপুরে জমি দখলের চেষ্টায় সীমানাপ্রাচীর ভাঙচুর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

সখিপুরে মিনি শিশু পার্ক শুভ উদ্বোধন

Update Time : ০৩:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫