০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা ০৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ ঝুলন্ত  উদ্ধার

  • blank Reporter Name
  • Update Time : ০২:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৬ Time View
blank
blank

নিউজ ডেক্সঃ

ঢাকার শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবন (সংসদ সদস্যদের বাসভবন) থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী কিশোরী  মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাট থেকে গলায় ফাঁস নেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি এমপির স্ত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই তরুণী মরিয়ম খাতুন হিসেবে শনাক্ত হয় এবং গাজী নজরুল ইসলাম তাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার একপর্যায়ে নৈতিক স্খলনের অভিযোগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।সুত্রঃ আর টিভি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

সাতক্ষীরা ০৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ ঝুলন্ত  উদ্ধার

Update Time : ০২:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬