১০:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার

  • blank Reporter Name
  • Update Time : ০৮:২৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৭ Time View
blank
blank

মোঃ মাসুম বিল্লাল, মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা,মাদক বিক্রির নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোনসহ মোঃ রুবেল গাজী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হেটুরী বাহাদুরপুর গ্রামের মধুপুর-হোগলাডাঙ্গা সড়কের মেসার্স রাব্বি ট্রেডার্সের গোডাউন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রুবেল গাজী হেটুরী বাহাদুরপুর গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের একটি অভিযানিক দল ওই গোডাউনে অভিযান চালায়,সেখানে রুবেল গাজীকে আটক করার পর গোডাউনে তল্লাশি চালানো হয়।

এ সময় একটি প্লাস্টিকের বস্তার ভেতরে তিনটি পলিথিন প্যাকেটে রাখা এক কেজি করে মোট তিন কেজি গাজা উদ্ধার করা হয়।এছাড়া মাদক বিক্রির টাকা হিসেবে এক হাজার টাকার ৩০৭টি নোটে ৩ লাখ ৭ হাজার টাকা এবং ৫০০ টাকার ৮৬টি নোটে ৪৩ হাজার টাকা মোট ৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়,একই সঙ্গে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ও ২৬(১) ধারায় মামলা করেছেন।

এজাহার অনুযায়ী, উদ্ধার করা গাঁজা থেকে রাসায়নিক পরীক্ষার জন্য মোট ১৫ গ্রাম নমুনা সংগ্রহ করা হয়েছে,বাকি আলামত বিধি অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তার রুবেল গাজী গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের দখলে সংরক্ষণ করেছিলেন—এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

মণিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার

Update Time : ০৮:২৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬