
সাইফুল ইসলাম,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮৮৭ দশমিক ৫ গ্রাম হেরোইন আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে র্যাব এর পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে শুকৌশলে মাদক ব্যবসায়ীরা হেরোইন ভর্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ৩০ সে আগস্ট মধ্যরাতে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার হরিসংকরপুর গ্রামের পদ্মার চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী হরিসংকরপুর গ্রাম থেকে বড়গাছীগামী সড়কের পাশের পদ্মার চর এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদক ব্যবসায়ীরা অন্ধকারের একটি ব্যাগ ফেলে পাশের আমবাগানের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ সময় মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৯টি স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৮৮৭ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।











