১১:২২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ১১:৫৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৪১ Time View
blank
blank

মোঃ মাসুম বিল্লাল, মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ইং উদযাপন উপলক্ষে যশোরের মণিরামপুরে বর্ণাঢ্য সড়ক র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মণিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সম্রাট হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক,জামায়াত নেতা আহসান হাবীব লিটন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, মাছ দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও নিরাপদ মৎস্য উৎপাদনে সবাইকে আরও সচেতন হতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

মণিরামপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Update Time : ১১:৫৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬