০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়েল এক্সপ্রেস স্লিপার বাস থেকে ৭ হাজার ৫০০ পিস ই’য়া’বা উদ্ধার করলো ওসি মোস্তাফিজ

  • blank Reporter Name
  • Update Time : ০৭:৩১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৬৬ Time View
blank
blank

খাইরুজ্জামান সজিব,বিশেষ প্রতিনিধি ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) রাত প্রায় ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( পুলিশ পরিদর্শক (নিঃ) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. শহিদুল ইসলামের মালিকানাধীন একটি দোয়েল এক্সপ্রেস স্লিপার বাসের ডিপোতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এ-১ সিটের ওপর থাকা এসি ভেন্টের ভেতর থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা (প্রতি পিস ৩০০ টাকা হিসেবে)।

পুলিশ জানায়, ইয়াবাগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুতের মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তুরাগ থানা পুলিশ জানিয়েছে, রাজধানীতে মাদক চোরাচালান ও মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

দোয়েল এক্সপ্রেস স্লিপার বাস থেকে ৭ হাজার ৫০০ পিস ই’য়া’বা উদ্ধার করলো ওসি মোস্তাফিজ

Update Time : ০৭:৩১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬