০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ জমি ফিরে পেতে মনিরামপুরে এসিল্যান্ড অফিসে বৃদ্ধ কৃষকদের আবেদন

  • blank Reporter Name
  • Update Time : ০৩:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৪০ Time View
blank
blank

মোঃ মাসুম বিল্লাল, মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

যশোরের মণিরামপুরে জাতীয় পার্টির সভাপতি এম এ হালিমের বিরুদ্ধে জমি সংক্রান্ত প্রতারণা ও হয়রানির অভিযোগ এনে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে হাজির হয়েছেন কয়েকজন বৃদ্ধ কৃষক। এ সময় তারা নিজেদের জমির মালিকানার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র, দলিল ও খতিয়ান নিয়ে তদন্ত কর্মকর্তাদের কাছে উপস্থিত হন।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, বিভিন্ন প্রলোভন ও ভুল বুঝিয়ে তাদের জমির কাগজপত্র ব্যবহার করে হয়রানি করা হয়েছে। পাশাপাশি তাদের ভোগদখলীয় কৃষি জমির ওপর ব্রীজ নির্মাণ ও পুকুর খনন করা হয়েছে বলে তারা দাবি করেন।

কৃষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি এম এ হালিমের কর্মকাণ্ডের কারণে তারা জমি নিয়ে জটিলতার মধ্যে পড়েছেন। এ কারণে তারা আর জমি দিতে রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে বিরোধ তৈরি হয়েছে।

এ বিষয়ে উপজেলা ভূমি অফিস থেকে তদন্তের পর কৃষকদের জমির মালিকানা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়। পরে বৃদ্ধ কৃষকরা দলিল,খতিয়ানসহ অন্যান্য কাগজপত্র নিয়ে এসিল্যান্ড কার্যালয়ে উপস্থিত হন।

ভুক্তভোগীদের দাবি, তাদের জমির প্রকৃত মালিকানা যাচাই করে জমি তাদের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া হোক এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।জমির কাগজপত্র সহকারী কমিশনার (ভূমি) এর পক্ষে কৃষকদের নিকট হতে গ্রহণ করেন সার্ভেয়ার তহুরুল ইসলাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নিজ জমি ফিরে পেতে মনিরামপুরে এসিল্যান্ড অফিসে বৃদ্ধ কৃষকদের আবেদন

Update Time : ০৩:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬