০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁও রেলওয়ে কলোনীতে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড , আরএনবি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ

  • blank Reporter Name
  • Update Time : ০৩:৩৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৪৭ Time View
blank
blank

মোঃ খাইরুজ্জামান সজিব,বিশেষ প্রতিনিধি ঢাকা

ঢাকার তেজগাঁও রেলওয়ে কলোনীর তেজকুনিপাড়া এলাকায় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এর এক হাবিলদারের বিরুদ্ধে সরকারি কোয়ার্টার বহিরাগতদের কাছে ভাড়া দিয়ে সেখানে মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, আরএনবি’র হাবিলদার মোঃ মোতালেব হোসেন, যিনি তেজগাঁও রেলওয়ের সরকারি কোয়ার্টার বাসা নং- ই/১১৫ এর নিচতলার ফ্ল্যাট নং-খ এ বরাদ্দপ্রাপ্ত, তিনি অসাধুভাবে কোয়ার্টারটি বহিরাগতদের কাছে ভাড়া দিয়েছেন। এলাকাবাসীর দাবি, তার ছত্রছায়ায় ওই ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা, জুয়া এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলমান রয়েছে।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে ফরিদা ও মিনহাজুল স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), ঢাকা বিভাগ, কমলাপুর বরাবর দাখিল করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার তরুণ সমাজ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিপথগামী হয়ে পড়ছে। একই সঙ্গে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী অভিযোগের সঠিক তদন্ত সাপেক্ষে অভিযুক্ত আরএনবি সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

তেজগাঁও রেলওয়ে কলোনীতে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড , আরএনবি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ

Update Time : ০৩:৩৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬