০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে তেল সংকটে বন্ধ সাগরদাঁড়ী ফিলিং স্টেশন দ্রুত চালুর দাবী

  • blank Reporter Name
  • Update Time : ১২:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫৪ Time View
blank
blank

নিউজ ডেক্সঃ

সারাদেশের ন্যায় যশোরের কেশবপুর উপজেলায় চলমান তীব্র তেল সংকটের মধ্যে একটি ফিলিং স্টেশন দীর্ঘদিন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। উপজেলার সাগরদাঁড়ী ফিলিং স্টেশনটি বন্ধ থাকায় অন্যান্য পাম্পে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে এবং তেল সংগ্রহে দুর্ভোগ বেড়েছে বহুগুণে।

জানা গেছে, কেশবপুর উপজেলায় মোট ৫টি ফিলিং স্টেশন থাকলেও বর্তমানে ৪টিতে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে একটি পাম্প বন্ধ থাকায় মোটরসাইকেল, বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনের চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। এতে সময় ও শ্রম দুটোই অপচয় হচ্ছে।
এদিকে কৃষি খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। সেচ ও কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র পরিচালনায় জ্বালানির অভাবে বিপাকে পড়ছেন কৃষকরা, ফলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে,গত ৩রা মার্চ থেকে সাগরদাঁড়ী ফিলিং স্টেশনটি কার্যক্রম বন্ধ।

স্থানীয় বাসিন্দা ও সাধারণ জনগণ বলছেন, দুর্দিনে সেবা বন্ধ রেখে জনগণকে কষ্টে ফেলে রাখা কোনোভাবেই কাম্য নয়। তারা দ্রুত সাগরদাঁড়ী ফিলিং স্টেশনটি চালু করে স্বাভাবিক সেবা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে স্থানীয়রা বলেন, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পাম্পটি চালু করা হলে জনদুর্ভোগ অনেকটাই কমবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে কার্যকর তদারকি জোরদারেরও দাবি জানিয়েছেন তারা।
এখন দেখার বিষয়, জনস্বার্থে প্রশাসন কত দ্রুত উদ্যোগ নিয়ে সাগরদাঁড়ী ফিলিং স্টেশনটি পুনরায় চালু করতে সক্ষম হন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

কেশবপুরে তেল সংকটে বন্ধ সাগরদাঁড়ী ফিলিং স্টেশন দ্রুত চালুর দাবী

Update Time : ১২:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬