
মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ছয়মাস যাবত বন্ধ পেট্রোল পাম্প, মেসার্স সুইটি ফিলিং স্টেশন দীর্ঘ দিন যাবৎ বন্ধ আছে। ঐ বন্ধ পাম্পটি পূণঃ চালুর দাবিতে সর্বস্তরের জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায়। (এনমাস) নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি ও নাচোল উন্নয়ন ফোরাম এর আয়োজনে নাচোল বাসস্ট্যান্ডে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নাচোল মানবিক উন্নয়ন সোসাইটির সভাপতি শাকিল রেজা। বক্তারা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় জ্বালানী তেলের সমস্যায় উদ্ভুত জনদূর্ভোগ লাঘবের জন্য অবিলম্বে নাচোল পৌর এলাকার সুইটি ফিলিং স্টেশনটি পাম্পটি পূণঃ চালুর দাবিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে আয়োজকরা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রপ্ত) সুলতানা রাজিয়ার নিকট স্মারকলিপি প্রদান করেন।











