০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎লোন দিয়ে ফাঁ*দ, পরে নিপীড়ন! মণিরামপুরে বুরো বাংলাদেশ এনজিওর দৌরাত্ম্যে দিশেহারা গ্রাহকরা

  • blank Reporter Name
  • Update Time : ১১:৫৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১২১ Time View
blank
blank

‎
‎‎মোঃ মাসুম বিল্লাল,মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

‎যশোরের মণিরামপুর উপজেলায় BURO Bangladesh (বুরো বাংলাদেশ) এনজিওর বিরুদ্ধে উঠেছে ভয়াবহ ও উদ্বেগজনক অভিযোগ। ক্ষুদ্রঋণের নামে সাধারণ মানুষকে জালে ফাঁসিয়ে পরে তাদের উপর চালানো হচ্ছে অমানবিক চাপ, অপমান আর মানসিক নির্যাতন-এমনটাই দাবি ভুক্তভোগীদের।
‎
‎স্থানীয়দের অভিযোগ, কিস্তি পরিশোধে সামান্য দেরি হলেই শুরু হয় মাঠকর্মীদের দৌরাত্ম্য। বাড়িতে গিয়ে চড়া ভাষায় কথা বলা,পরিবার-পরিজনের সামনে অপদস্থ করা, এমনকি হুমকি-ধমকি দেওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত। অনেক পরিবার এই চাপ সহ্য করতে না পেরে মানবেতর জীবনযাপন করছে।
‎
‎ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,‎“ঋণ দেওয়ার সময় মিষ্টি কথা,আর কিস্তির সময় যেন রূপ বদলে যায়! একটু দেরি হলেই অসম্মান, চাপ আর ভয় দেখানো-এটা কেমন সেবা?”
‎
‎অভিযোগ উঠেছে, এনজিওটির কিছু অসাধু কর্মকর্তা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকদের জিম্মি করে রেখেছে। ফলে ঋণগ্রহীতারা একপ্রকার নিঃশব্দে নির্যাতনের শিকার হচ্ছেন,কিন্তু ভয়ে মুখ খুলতে পারছেন না।
‎
‎এলাকাবাসী ও সচেতন মহল বলছে,‎“যেখানে উন্নয়নের কথা বলে এনজিও কাজ করার কথা, সেখানে যদি মানুষই হয় নির্যাতনের শিকার-তাহলে এটি ভয়ংকর প্রতারণা ছাড়া আর কিছু নয়।
‎
‎এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ‘বুরো বাংলাদেশ’ এর স্থানীয় শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
‎
‎এখন প্রশ্ন একটাই-এই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন কবে জেগে উঠবে? নাকি ক্ষমতার ছত্রছায়ায় চলতেই থাকবে এই নিপীড়নের খেলা?
‎

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

‎লোন দিয়ে ফাঁ*দ, পরে নিপীড়ন! মণিরামপুরে বুরো বাংলাদেশ এনজিওর দৌরাত্ম্যে দিশেহারা গ্রাহকরা

Update Time : ১১:৫৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬