
মোঃ মাসুম বিল্লাল মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদে সোমবার (১৬ ই মার্চ) সকাল ৭.০০ ঘটিকা থেকে দিনভর দরিদ্র অসহায়দের ১০ কেজি করে ২৬৮০ পরিবারের মাঝে মানবিক সহায়তা (ভিজিএফ)কর্মসূচির আওতায় চাউল বিতরণ করা হয়।
উক্ত চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন চেয়ারম্যান ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ, মৃণাল কান্তি সাহা প্রশাসনিক কর্মকর্তা শ্যামকুড় ইউনিয়ন পরিষদ, আনোয়ার হোসেন, নাঈমুর রহমান পান্না ও তানজিলা আক্তার (U D C)১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ, আরও উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ কর্মকর্তা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব অসহায়দের মাঝে ভিজিএফ এর চাউল পেয়ে খুশি প্রকাশ করেন হিন্দু সম্প্রদায়ের নিশিথা রাণী দে গ্রাম চিনাটোলা এবং আরও খুশি প্রকাশ করেন শ্যামকুড় গুচ্ছ গ্রামের মোছাঃ আকলিমা খাতুন। এরকম অসচ্ছল মানুষ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এই ভিজিএফ এর চাউল পেয়ে অনেক উপকার হয়েছে এরকম আশা ব্যক্ত করেছেন অনেক অসহায় পরিবার।











