০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রয়াত নেতা মিন্টুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ১২:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৪৪ Time View
blank
blank

পরেশ দেবনাথ, নিজস্ব প্রতিনিধি

যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব সদ্য প্রয়াত অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু’র রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর-২৫) বিকেলে পৌর এলাকার বালিয়াডাঙ্গা গ্রামস্থ তাঁর নিজ বাড়িতে এ মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মেডেন্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে মৃত্যু বরন করেন। গত মঙ্গলবার বিকেলে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোর- ৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলী, যশোর-৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ-সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন, কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান।
সদালাপী সাদা মনের মানুষ ৬৭ বছর বয়সী বদরুজ্জামান মিন্টু ২০০৩ ও ২০০৯ সালে কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৪ তিনি অসুস্থতার কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগ করেন। এর আগে ১৯৯৬ সাল থেকে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৯ ও ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বদরুজ্জামান মিন্টু কেশবপুর উপজেলা থেকে নির্বাচন করে পরাজিত হন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

বিএনপি প্রয়াত নেতা মিন্টুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১২:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫