
শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক)
যশোরের কেশবপুরে হৈমন্তিক কবিতা উৎসব ও গুণীজন ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে। গত শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস) এর উদ্যোগে কেশবপুর পৌর শহরে আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা ‘সমাধান’ মিলনায়তনে কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও ৭ গুণীজন ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা।
অনুষ্ঠানে কাব্যাচার্য, বঙ্গশ্রী, নাট্যভূষণ, ইন্টারন্যাশনাল অর্ডার অব মেরিট (লন্ডন), গোল্ড মেডিলিস্ট (আমেরিকা), বাংলা একাডেমীর আজীবন সদস্য ও বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস) এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মুহম্মদ শফি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও গুণীজনদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন চিত্রশিল্পী ও কবি পলাশউদ্দিন খলিফা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও শিশুসাহিত্যিক আনোয়ারুল ইসলাম, লেখক ও গবেষক অধ্যাপক বিভূতিভূষণ মণ্ডল, কবি ও কথাসাহিত্যিক জাহীদ ইকবাল ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষ।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক লেখক ও প্রাবন্ধিক তাপস মজুমদার ও মানব মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস) এর সাধারণ সম্পাদক সাংবাদিক মোতাহার হোসাইন। অনুভূতি প্রকাশ করেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, তাপস দে, মনোজ কান্তি হালদার, সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর সরকার, ক্রীড়ামোদী সমীর দাস
প্রমূখ।
আলোচনা সভা শেষে কাব্য সাহিত্যে ও চিত্রশিল্পী হিসেবে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস) প্রবর্তিত ৩ গুণীজনকে ‘বঙ্গভূষণ খেতাব’ এবং ৪ গুণীজনকে ‘মহাকবি মধুসূদন পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়।
সম্মাননা ও পুরস্কার প্রাপ্তরা হলেন, সাহিত্য সাংগঠনিক দক্ষতায় অবলাকান্ত মজুমদার, দর্শন-বিজ্ঞানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক, গবেষক, লেখক ও গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান ও বাংলা মিনিয়েচার রীতিতে দেশ-বিদেশে বিশেষ অবদান রাখায় চিত্র শিল্পী ও কবি পলাশউদ্দিন খলিফা-কে ‘বঙ্গভূষণ খেতাব’ ভূষিত করে সম্মাননা প্রদান এবং সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি আনোয়ারুল ইসলাম, প্রবন্ধ ও গবেষণায় বিভূতিভূষণ মন্ডল, কবি জাহীদ ইকবাল ও নাটকে বিশ্বজিৎ ঘোষ-কে মহাকবি মধুসূদন পুরস্কর-২০২৫ প্রদান করা হয়। ‘যশোর সাহিত্য সংঘ’ এর প্রতিষ্ঠাতা প্রয়াত অবলাকান্ত মজুমদারের পক্ষ থেকে মরণোত্তর পদক গ্রহন করেন তার ভাগ্নে কবি ও সংগীতজ্ঞ অলোক বসু বাপী।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, সাংবাদিক ও কবি ইব্রাহীম রেজা, কবি এম এ কাসেম, বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস) এর যুগ্ম সাধারণ সম্পাদক কবি মোঃ মুনসুর আলী, কবি মাসুদা বেগম বিউটি, কবি নজরুল ইসলাম খান, কবি ও ছড়াকার রিয়াজ লিটন, কবি এমজি মহসিন, কবি সুনীল, কবি সুব্রত বসু, কবি তিতুমীর জালাল, কবি আমিনুর রহমান বুলবুল প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক কবি বাবুর আলী গোলদার, খেলাঘর কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আকমাল আলী, সাংবাদিক পরেশ দেবনাথ, রনি হোসেন প্রমূখ। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে লেখক, কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রানবন্ত ও কবিদের মিলন মেলায় পরিনত হয়।











