
রিপোর্ট, শেখ মোস্তফা কামাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। তবে এই তালিকায় জায়গা হয়নি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের নাম।
সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন আলহাজ্ব আবুল হোসেন আজাদ। তবে আসনটিতে প্রার্থী হিসেবে জনাব কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নাম ঘোষণা করা হয়েছে।
তিনি জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
উল্লেখ্য:কেশবপুর উপজেলা বিএনপি এক এবং ঐক্যবদ্ধ,ধানের শীষ প্রতীক যার হাতে কেশবপুর উপজেলা বিএনপি তার সাথে।
এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।












