০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মা/দক/দ্র/ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে আ’ট’ক ৪

  • blank Reporter Name
  • Update Time : ০১:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৫৪ Time View
blank
blank

জাকির হোসেনঃ

রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে চারজন মাদকসেবীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন-পৌরসভার ৪নং ওয়ার্ড নান্দোপাড়া গ্রামের জিল্লুর রহমান (৫০), পিতা মুনসুর।ঝালুকা ইউনিয়নের কুহাড় গ্রামের সিরাজুল (৪০), পিতা রিয়াজুল। পবা উপজেলার মাথুরা গ্রামের শহিদুল ইসলাম (৩১), পিতা আমির। বড়আমগাদী গ্রামের বেলাল উদ্দিন (৩২), পিতা মৃত হোসেন মন্ডল।

অভিযান শেষে ইউএনও সাবরিনা শারমিন বলেন,

দুর্গাপুর উপজেলায় মাদক নিয়ন্ত্রণে আমাদের একটি টিম নিয়মিত কাজ করছে। কোথাও মাদক ক্রয়-বিক্রয় হলে তা দমনে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ সার্কেল)-এর পরিদর্শক সাইফুল আলম জানান, অভিযানে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মা/দক/দ্র/ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে আ’ট’ক ৪

Update Time : ০১:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫