১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে শব্দ দূ’ষ’ণ নিয়/ন্ত্রণে ভ্রা-ম্য-মা-ন আদালতের অ/ভি/যা/নে ৬ পরিবহন চালককে জ’রি’মা’না

  • blank Reporter Name
  • Update Time : ০৫:৩৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮ Time View
blank
blank

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ২৪ বুধবার ‍বিকেলে সদর উপজেলার গৌরীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লংঘনের দায়ে ৬ জন পরিবহন চালককে জরিমানা করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

পরিবেশ অধিদপ্তর, শেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘন করে এক শ্রেণির পরিবহন চালক দীর্ঘদিন ধরে বাস ও ট্রাকে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে চলেছেন। এর ফলে সৃষ্ট শব্দ দূষণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

এমন অবস্থার প্রেক্ষাপটে গৌরীপুর এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘনের দায়ে ৬ জন ট্রাক ও বাস চালককে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। একইসঙ্গে আদালতের নির্দেশে ১২টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ট্রাক ও বাস চালকেরা তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন।

অভিযানকালে পুলিশ লাইন্স এর পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

শেরপুরে শব্দ দূ’ষ’ণ নিয়/ন্ত্রণে ভ্রা-ম্য-মা-ন আদালতের অ/ভি/যা/নে ৬ পরিবহন চালককে জ’রি’মা’না

Update Time : ০৫:৩৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫