০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় ছাত্রনেতা রফিকের উদ্যোগে গনসংযোগ ও লিফলেট বিতরণ

  • blank Reporter Name
  • Update Time : ০৭:৫৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০ Time View
blank
blank

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও খুলনা -৬ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছাত্রনেতা এস এম রফিকুল ইসলাম রফিক।

রোববার  উপজেলার পৌরসদরের বাজারসহ বিভিন্ন স্থানে ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।এ সময় বিএনপির শতাধিক নেতাকর্মী লিফলেট বিতরণ ও গনসংযোগে অংশগ্রহণ করেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগকালে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিক বলেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য খুন, গুম এবং মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। আগামীতে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করার লক্ষ্যে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করে আসছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নজরুল ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ূন কবির,বিশিষ্ট আইনজীবী এ্যাড. সরোয়ার মাহবুব, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান, উপজেলা কৃষক দলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোঃ ফারুক হোসেন, বিএনপি নেতা আবু মুসা মুন্না,আক্তার হোসেন,জামাল ফারুক, আবু মুসা, শাহেব আলী মোড়ল,জাফর সরদার, ছাত্র নেতা সাইফুল ইসলামসহ শত শত নেতাকর্মী লিফলেট বিতরণ ও গনসংযোগকালে উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

পাইকগাছায় ছাত্রনেতা রফিকের উদ্যোগে গনসংযোগ ও লিফলেট বিতরণ

Update Time : ০৭:৫৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫