
আব্দুল্লাহ আল মামুন,দেবহাটাঃ
দেবহাটায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সখিপুর ইউনিয়নের নারকেলী গ্রামের মৎস্য ঘেরে কাজ করার সময় বজ্রপাতে মারা যান এস এই মোস্তাফিজুর রহমানের পিতা আব্দুল হামিদ। একই সময় উপজেলা বেজোরআটি গ্রামের মোঃ আনছার আলী গাজীর পুত্র মোঃ জাকির হোসেন তার ফসলের মাঠে কাজ করার সময় মৃত্যু বরণ করেন।
আব্দুল হামিদের ভাই অধ্যক্ষ হাফিজুল ইসলাম বলেন আমার ভাইয়ের কুলিয়া তে দোকান আছে প্রতিদিনের ন্যায় সেখান থেকে বাড়ি ফিরে তার মৎস্য ঘেরে কাজ করার জন্য যায় এই সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
জাকির হোসেনর ভাইপো বলেন আমার চাচা একজন কৃষক সে তার কৃষি জমিতে কাজ করছিলো সেই সময় বজ্রপাত পড়ে সে মৃত্যু বরণ করেন।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।











