০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে শান্তি ও সম্প্রীতির জন্য আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ০১:০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩ Time View
blank
blank

রবিউল ইসলাম, রাজশাহীঃ

রাজশাহীর দুর্গাপুরে আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের শাহরাস্তির অঙ্গীকার শুরু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সংলাপের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), সহযোগিতা করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।

সংলাপে পিএফজি অ্যাম্বাসেডর ও সিংগা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাক্তিবুল ইসলামের সঞ্চালনায় এবং পিএফজি কো-অর্ডিনেটর একেএম মোহাইমেনুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, যুব উন্নয়ন কর্মকর্তা দরুল হুদা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন এমআইপিএস কার্যক্রম উপস্থাপনা করেন দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী এরিয়া কো-অর্ডিনেটর এস এম শফিকুর রহমান ও ফিল্ড কো-অর্ডিনেটর রোকনুজ্জামান আহমেদ।

আলোচনায় বক্তারা উল্লেখ করেন— ধর্ম মানুষের বিভাজন নয়, বরং ঐক্যবদ্ধ করে মানবিক সমাজ গড়ার মূল ভিত্তি। শান্তি প্রতিষ্ঠা, সহনশীলতা, পারস্পরিক আস্থা ও নৈতিকতার মাধ্যমে উগ্রবাদ ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়া সম্ভব।

সংলাপ শেষে অংশগ্রহণকারীরা উগ্রবাদ ও জঙ্গিবাদমুক্ত দুর্গাপুর গড়ার অঙ্গীকারে ১১ দফা ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসাথে দাঁড়িয়ে শান্তি-সম্প্রীতির দুর্গ নির্মাণের শপথ নিয়ে এ আন্তঃধর্মীয় সংলাপের সমাপ্তি ঘটে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

দুর্গাপুরে শান্তি ও সম্প্রীতির জন্য আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

Update Time : ০১:০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫