
কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের সোহেল ও সাইফুল্লাহ কর্তৃক একই গ্রামের এবাদুল হক ডালিমকে মারপিট করায় ন্যায় বিচারের মানববন্ধন হয়েছে। মানববন্ধনে শতাধীকের বেশি নারী পুরুষ অংশ গ্রহণ করে।
রবিবার ( ১৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১:৩০ মিনিটে স্থানীয় তেঁতুলতলা নুরানি জামে মসজিদের পাশবর্তী তেঁতুলতলা গ্রামের রাস্তার উপর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তেঁতুলতলা গ্রামের মোঃ কালাম সরদারের পুএ সোহেল ও সাইফুল্লাহ এইক গ্রামের এবাদুল হক ডালিমকে গতকাল শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে রাস্তা উপর ফেলে মারপিট করে আহত করে। এবাদুল হক ডালিম সকালে গরুর ঘাস কাটার জন্য যাচ্ছিলো এসময় তাকে একা পেয়ে মারপিট করে। মানববন্ধনে বক্তারা আরো বলেন, সোহেল ও সাইফুল্লাহ ২ ভাই মিলে একালার মানুষকে ভয়ভীতি দেখায়। প্রবাসী আছাদুল ইসলাম বিদেশে থেকে বাড়ি আসলে তার কাছে চাদা দাবি করে। তাদের ভয়ে আছাদুল এলাকায় ঈদ করতে পারেনি। মানববন্ধনে বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোস্তফা সরদার, হামিদ সরদার, রুস্তম সরদার,দিদারুল সরদার, শাহিনুর সরদার, জামাল সরদার,আব্দুল হাই,প্রবাসীর স্ত্রী সাইতুন্নাহার, প্রমুখ।












