০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে নি’খোঁ’জের দুদিন পর শিশুর ম*র*দে*হ উ’দ্ধা’র

  • blank Reporter Name
  • Update Time : ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯ Time View
blank
blank

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুদিন পর ইলিয়াস (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নাজমুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত ইলিয়াস স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে।

নিহতের পরিবার জানায়, বুধবার ভোরে ইলিয়াস নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে শুক্রবার গভীর রাতে বাড়ির পাশের নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, ইলিয়াসের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত নাজমুলের মুরগির খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হতে পারে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, “শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্দেহভাজন নাজমুলকে আটক করা হয়েছে। ডাক্তারি প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

ঝিনাইগাতীতে নি’খোঁ’জের দুদিন পর শিশুর ম*র*দে*হ উ’দ্ধা’র

Update Time : ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫