
সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি :
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ই সেপ্টেম্বর, ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মহিলা কলেজে পিএফজি কো-অর্ডিনেটর অধ্যাপক আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিএফজির সহকারি কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম, রাজশাহী এরিয়া কো-অর্ডিনেটর মুনিবুল হাসান, সদস্য আব্দুল খালেক, আব্দুল জাব্বার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলাতে কোন ধরনের সংঘাত না হয়, সর্বদা সম্প্রীতি বজায় থাকে তার জন্য আমরা সকলেই সচেতন থাকব। সকলেই মিলে সাম্য ও ঐক্যের বাংলাদেশ গড়ব। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সচেতন থাকতে হবে।











