
রাজশাহী প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের ওপর হামলা ও থানা ভাঙচুরের মামলায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আওয়ামী / যুবলীগের ৩ নেতাকে আটক করেছে পুলিশ
আটককৃতরা হলেন হলেন ১ নং রাজশাহী গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সেক্রেটারি শামীম রেজা রাজু (৪৫) তিনি উপজেলার রাজাবাড়িহাট এলাকার মৃত আব্দুস সালাম সরকারের ছেলে। ২ নং দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও দেওপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফতাব উদ্দীন আন্টু (৫১) তিনি একই উপজেলার নিমতলা গ্রামের মৃত আব্দুল নইমের ছেলে। ৩ নং গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক (৪৮)। তিনি গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ গ্রামের মৃত মাজহারুল ইসলামের ছেলে।
৭ই অক্টোবর দিবা গত রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা ও পরবর্তী থানায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার তাদের আটক করা হয়েছে।আইআনুগ ব্যবস্থা গ্রহণ করে শেষে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।’











