
সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি :
বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ইমরান (২৬) কে শরীয়তপুর থেকে আটক করেছে র্যাব-৫ , ইমরান একটি ধর্ষণ মামলার এজাহেরভুক্ত আসামি। আটককৃত ইমরান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরি শংকরপুর এলাকার আনারুল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানাযায় , ১ সেপ্টেম্বর সোমবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে শরীয়তপুর জেলার পালং থানার মধ্য পালং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ছয় মাস আগে ভিকটিমকে তার স্বামী তালাক প্রদান করলে, তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। এ সময় আসামির সাথে তার ব্যাপক ঘনিষ্ঠতা গড়ে ওঠে। পরে ২ আগস্ট রাতে আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের ভাড়া করা বাসায় নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
ওই ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে র্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে আসামি ইমরানকে শরীয়তপুর থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ইমরানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।















