
সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়নে নিজ বাড়িতে ১ বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে ৩০শে আগস্ট শনিবার দিবাগত রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭ নং ইউনিয়নের পালপুর মালিগাছা গ্রাম থেকে নিহত মারেজান বেগম (৬২) নামের ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মারেজান বেগম গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়নের পালপুর মালিগাছা গ্রামের নজরুল ইসলাম স্ত্রী
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মারেজান বেগমের স্বামী নজরুল ইসলাম তার অসুস্থ ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়ায় নিহত মারে জান ওই বাড়িতে একাই ছিলেন। ৩০শে আগস্ট শনিবার সন্ধ্যায় ওই এলাকার এক প্রতিবেশী নারী তার বাড়িতে গিয়ে ঘরের ভেতরে মেঝেতে ওই বৃদ্ধার গলাকাটা অবস্থায় লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই । ময়না তদন্ত শেষে রোববার দুপুরে নিহত মারে জানের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাকছুদুর রহমান প্রতিবেশীদের বরাত দিয়ে বলেন, ঘটনার দিন সকাল ১০টার দিকে নিহত মারেজান বেগমকে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখেছিলেন। এরপর তাকে আর দেখা যায়নি। পুলিশের প্রাথমিকভাবে ধারণা ঐদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো সুনিশ্চিত হতে পারেনি পুলিশ ।
এই ঘটনায় নিহত বৃদ্ধার মেয়ে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করেছেন। তবেএ ঘটনাই তাৎক্ষণিকভাবে কাউকে পুলিশ আটক করতে না পারলেও এই হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত তা শনাক্ত করার জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।











