০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাচোলে ট্রাক চাপায় মোটরবাইকের দুই আরোহী আহত

  • blank Reporter Name
  • Update Time : ০৪:৫১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৬৯ Time View
blank
blank

মোঃ ইব্রাহীম বাবু,স্টাফ রিপোটার-

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় মোটরবাইকের ২ আরোহী গুরুতর আহত হয়েছে। শুক্রবার ২৯ আগষ্ট বিকেল ৩টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের নেজামপুর বাজারের অদুরে মরাফেলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সংবাদ পেয়ে নাচোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মানুষরা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সজিব (১৭) ও সজিবের খালা নার্গিস (৩৪)। আহতরা নিজবাড়ি আমনুরা থেকে নাচোল যাওয়ার পথে নেজামপুর মরাফেলা নামক স্থানে একটি স্টিয়ারিং ভটভটিকে ওভারটেক করার সময় বিপরিতগামী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১১-৯৮৭৯) চাপা দেয়। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ট্রাকটিকে থানা হেফাজতে নেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

কেশবপুরে জমি দখলের চেষ্টায় সীমানাপ্রাচীর ভাঙচুর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

নাচোলে ট্রাক চাপায় মোটরবাইকের দুই আরোহী আহত

Update Time : ০৪:৫১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫