
মোঃ আহসান হাবীব সুমন, নিজেস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায় বি এন পির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের সার্বিক সহযোগিতায় এবং নির্দেশনায় বুয়েট ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জনাব ইন্জিনিয়ার মো: হানিফ ভাইয়ের তত্ত্বাবধানে।
জামালপুর জেলায় চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ১৫ টি পরিবারদের মাঝে আর্থিক সহায়তা এবং অটোরিকশা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’।
এই মানবিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি,ক্রেন্দীয় বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু-সহ সংগঠনটির অন্যান্য উপদেষ্টা, সদস্য সচিব, জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম ,সাধারণ সম্পাদক এড: শাহ্ মোঃ ওয়ারেছ আলী মানুন, জেলা যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম সজীব, সদস্যা সচিব মোঃ সুহেল রানা খান, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সুমিল পঠান,সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক প্রমুখ ।
এছাড়া মানবিক এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সদস্য সচিব, আমরা বিএনপি পরিবার।
প্রধান অথিতির বক্ত্যবে বলেন শেখ হাসিনা আবার দুর্বৃত্তের শাসন ফিরে পেতে চান৷ তিনি এখন ক্ষমতা ফিরিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন। ভারতে যারা বাংলদেশী মুসলমান তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কিন্ত শেখ হাসিনাকে তারা জামাই আদর করে পালছেন।
শেখ হাসিনা ভিডিও করে নাশকতার বার্তা দিচ্ছেন। আগস্টে একটা ভয়ংকর দানবের পরাজয় ও রক্তঝরা আন্দোলনের পরেও জাতীয় রাজনীতি এখনও স্থির হয় নাই। কিছু রাজনৈতিক দল মনে করেন, তারাই আন্দোলন করেছে। আর কেউ কিছু করেনি। অথচ আমাদের শত শত নেতা-কর্মী খুন, গুমসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, এই ভয়ংকর ফ্যাসিবাসী শাসন মোকাবেলা করেই জুলাই আন্দোলনের মাঠ তৈরি করল বিএনপি। এগুলো কি সব মিথ্যা ও বৃথা হয়ে গেছে? জুলাই আন্দোলনে যারা মারা গেছেন অধিকাংশই তো বিএনপি পরিবারের। তাদেরও কি সব বৃথা। আজকে অনেক বসন্তের কোকি হয়ে ৫ আগস্টের পর থেকে আনাগোনা। যারা শেখ হাসিনার আমলে ঘর থেকে বের হয় নাই। তারা এখন অফিস আদালতে মাতাব্বরি করছে।
যারা সংগ্রাম করেছে, যারা নির্যাতনের শিকার হয়েছে। তারা কখনোই চাঁদাবাজ, দখলবাজ হবে না। ঐ বসন্তের কোকিলেরা নাম ভাঙ্গিয়ে এসব করছে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। বসন্তের কোকিলেরা বিএনপির নেতা-কর্মীদের বিভ্রান্ত করবে। তারা যেন তা না করতে পারে খেয়াল রাখবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক এড:শাহ মো. ওয়ারেছ আলী মামুন। একই মঞ্চে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলো বএিনপরি র্কমী সমাবেশ। কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও আমরা বিএনপি পরিবার এবং জামালপুর জেলা বিএনপি, ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা, দেওয়নাগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন।











