০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী কারাগারে কয়েদির মৃ*ত্যু,পরিবারের শোকের ছায়া

  • blank Reporter Name
  • Update Time : ০৩:০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৫৫ Time View
blank
blank

সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী কারাগারে সাজেদুল ইসলাম ওরফে ইজদার (৪৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। ২৬শে আগস্ট মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজেদুল ইসলাম এর মৃত্যু হয়। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা এলাকায়।

রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায়, গত ২৩ আগস্ট মঙ্গলবার রাতে সাজেদুল ইসলামের বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। এ সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ শে আগস্ট ভোর পোনে চারটায় তিনি মারা যান।

সাজেদুল ইসলামের ভাই রবিউল ইসলাম বলেন, সাজেদুল আম ও কাঠের ব্যবসা করতেন। ব্যবসার প্রয়োজনে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চড়া সুদের ওপর ঋণ নিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্প জমা দেন।

কিন্তু সাজেদুল ইসলামের ব্যবসায় বিপুল লোকসান হওয়ায় ঋণ শোধ করতে পারেননি। পরবর্তী সময় চেক প্রতারণার চারটি মামলায় বিভিন্ন মেয়াদে তিনি দণ্ডিত হন। এর মধ্যে ১ মামলায় এক বছর, আরও ১ টিতে ছয় মাস, তৃতীয়টিতে ৪ মাস ও চতুর্থ মামলায় ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন, সাজেদুল হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কারা বিধি অনুযায়ী ২৬শে আগস্ট মঙ্গলবার সকালে সাজেদুল ইসলামের মর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে ২০২৩ সালের ২৭ আগস্ট সাজেদুল ইসলাম কে কারাগারে পাঠানো হয়েছিল। আগামী ২৬ নভেম্বর তার সাজার মেয়াদ শেষ হতো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

রাজশাহী কারাগারে কয়েদির মৃ*ত্যু,পরিবারের শোকের ছায়া

Update Time : ০৩:০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫