
সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি :
ছাত্র জনতার উপর হামলা ও নাশকতার মামলায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মতিনকে আটক করেছে।রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা পুলিশ। ২৬ শে আগস্ট মোহনপুর উপজেলার কাশিম মালাএলাকার নিজ বাড়ি থেকে মতিনকে আটক করা হয়
আটককৃত মতিন গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউপির কাশিমালা এলাকার মৃত অশোক মোহাম্মদের ছেলে। উল্লেখিত মতিন বাংলাদেশ আওয়ামী লীগ মোহনপুর ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি। মতিন ঐ ইউনিয়নে দলের ক্ষমতার অপব্যবহার , বিভিন্ন অনিয়ম সহ প্রতারণামূলক কাজেও জড়িত ছিলেন বলে জানান গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন
তিনি আরো জানান, ছাত্র জনতার উপর হামলা ও নাশকতার মামলায় মতিন কে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।















