০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষ জনশক্তিই উজ্জ্বল করবে দেশের ভাবমূর্তি – রাজশাহী টিটিসির অধ্যক্ষ

  • blank Reporter Name
  • Update Time : ১২:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ১১১ Time View
blank
blank

রবিউল ইসলাম,রাজশাহীঃ

রাজশাহীতে ‘মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত সৌদি আরব’ শীর্ষকs সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, বিদেশে যেতে হলে সর্বপ্রথম প্রয়োজন ভাষা জ্ঞান ও কর্মদক্ষতা। দক্ষতা অর্জন করলে বিদেশগমন আর ব্যয়বহুল হবে না। বরং বিদেশি রাষ্ট্রগুলোই দক্ষ জনশক্তিকে নিতে আগ্রহী হবে। অনভিজ্ঞ ও অদক্ষ শ্রমিকরা প্রতারণা ও ভোগান্তির শিকার হওয়ার ঝুঁকিতে পড়েন। উপস্থাপক প্রবাসীদের স্বরে হৃদয় বিদারক কন্ঠে বলেন,“খাই বা না খাই, দেশে টাকা পাঠাই। পুরনো জামা নিজেই পরি, থাকি অগোচরে যেন পরিবারে ফোটাতে পারি হাসি।কারন আমি যে পরিবারকেই ভালোবাসি”।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। সেমিনারের সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাজমুল হক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ৮ শতাধিক ব্যক্তিবর্গ।

এ সময় রাজশাহী টিটিসির অধ্যক্ষ নাজমুল হক বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা ও প্রশিক্ষণের বিকল্প নেই। দক্ষ জনশক্তিই পারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং রেমিট্যান্স আয় বৃদ্ধি করতে।এবং এই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য অদক্ষ জনবল কে দক্ষ জনবলে তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

দক্ষ জনশক্তিই উজ্জ্বল করবে দেশের ভাবমূর্তি – রাজশাহী টিটিসির অধ্যক্ষ

Update Time : ১২:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫