
কয়রা প্রতিনিধিঃ
খুলনার উপকূলীয় অঞ্চল কয়রা উপজেলার বালিয়াডাঙ্গা বিলে দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক ২ বিঘা জমি দখল করে ধান রোপনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বালিয়াডাঙ্গা গ্রামের মৃত দেলওয়ার হোসেনের স্ত্রী মৌলুদা খানম।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নিজ বসত বাড়িতে লিখিত সংবাদ সম্মেলন করেন । লিখিত বক্তব্য তিনি বলেন, আমার স্বামী মৃত দেলওয়ার ঢালীর বালিয়াডাঙ্গা মৌজায় বানিয়াডাঙ্গা বিলে ক্রয়কৃত ২ বিঘা জমি আছে। প্রায় ৪০ বছর যাবত সেই জমি আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। যা গ্রামবাসী সবাই যানে। গতকাল বুধবার (২০/০৮/২০২৫) তারিখ আমাদের জমি জোরপূর্বক ভাবে বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মোহাম্মদ আলী গাজীর পুত্র সাহেব আলী গাজী ও আতিয়ার রহমান গাজী,এবং তাদের একই পরিবারের সদস্য মৃত আহমদ আলী গাজীর পুত্র হযরত আলী, ফরহাদ গাজী,ও আতিয়ার গাজীর পুএ আহাদুজ্জামান গাজী সহ ৭/৮ একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র দা,শাবল,রামদা,নিয়ে জমি দখল করে ধান রোপন করেন। এসময় আমাদের জমিতে তাদের ধান রোপণে বাধা দিতে গেলে সন্ত্রাসী
দল আমাদেরকে হুমকি প্রদর্শন করে বলেন, আমরা যে তোদের জমির দখল করে ধান রোপণ করছি এবং জমি দখল করে নিয়েছি এ কথা আইনশৃঙ্খল বাহিনীকে জানালে তোদের পরিবারের সকল সদস্যদের কে নিশ্চিহ্ন করে দেব। লিখিত বক্তব্য তিনি আরও বলেন, আমি আমার স্বামীর সম্পত্তি সন্ত্রাসী বাহিনীর হাত থেকে ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।











