
সাইফুল ইসলাম,রাজশাহী প্রতিনিধি:
বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
১৯ শে আগষ্ট , রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদে বন্যায় পানি বন্দি ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে প্রায় ১০০জন পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে এম মমিনুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা পরিসংখ্যান অফিসার . শরিফুল ইসলাম, গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম।
উল্লেখ্য যে রাজশাহীর জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদ ইউনিয়নের নিম্নাঞ্চল প্রতি বছর প্লাবিত হয়ে যায়। এর ফলে বাড়ীর চতুর্পাশের বন্যার পানিতে ঘর বন্দি হয়ে পড়ে ওই এলাকার হাজার হাজার পরিবার। অপর দিকে পদ্মার পানির বৃদ্ধি পাওয়ার কারণে ভাঙ্গন শুরু হয় এতে করে অনেক পরিবার অসহায় হয়ে বাড়ী ঘর নিয়ে বরেন্দ্র অঞ্চলে চলে আসেন। এ বছরেও অনেক পরিবারকে বাড়ী ভেঙ্গে নিয়ে আসতে দেখা যায়।
বন্যায় ক্ষতিগ্রস্থদের যে কোন প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। তিনি বলেছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা যেকোনো প্রকারের সহযোগিতা নিতে চাইলে গোদাগাড়ী উপজেলায় যোগাযোগ করুন ।











