০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গংগাচড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রে’প্তা’র

  • blank Reporter Name
  • Update Time : ০৫:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ১০১ Time View
blank
blank

রংপুর(গঙ্গাচড়া) প্রতিনিধিঃ

রংপুরের গংগাচড়ায় আব্দুল মোত্তালেব (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের থানাপাড়া গ্রামের অস্থায়ী বাসা থেকে তাকে আটক করা হয়।

আব্দুল মোত্তালেব গংগাচড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক। তিনি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মোস্তফা কামালের ছেলে এবং বর্তমানে থানাপাড়া গ্রামে বসবাস করছিলেন।

পুলিশ সূত্র জানায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে উসকানিমূলক কর্মকাণ্ড ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে অশান্তি সৃষ্টির চেষ্টারও প্রমাণ পাওয়া গেছে। এ কারণে জননিরাপত্তার স্বার্থে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে তাকে আটক করা হয়।

গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান জানান, “শুক্রবার দুপুর দেড়টার দিকে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

কেশবপুরে জমি দখলের চেষ্টায় সীমানাপ্রাচীর ভাঙচুর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

গংগাচড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রে’প্তা’র

Update Time : ০৫:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫