০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাদাকাটির অভিযুক্ত জালায়ের খাল খনন কাজ মাপজোক সম্পন্ন

  • blank Reporter Name
  • Update Time : ০৪:৫৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৯৪ Time View
blank
blank

শেখ ইয়াসির আরাফাত,সাতক্ষীরা প্রতিনিধি

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ থাকা তেঁতুলিয়া জালায়ের খালের খনন কাজের মাপজোক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় সরকারি ভাবে অভিযোগের তদন্ত ও মাপজোক করা হয়।

খালটির খনন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। প্রতিকারের দাবীতে মানববন্ধন ও বিভিন্ন কার্যক্রম করেন এলাকাবাসী। অভিযোগের কারনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম সরেজমিন তদন্ত ও মাপজোক করেন। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দিপ, প্রকল্প সভাপতি তাপসী রানী, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, এলাকার গন্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নিয়ম মাফিক কাজের মাপজোক করা হয়। মাপকাজ শেষে উপস্থিত সকলের উদ্যেশ্যে পিআইও আমিরুল ইসলাম জানান, খালের ১৬০০ মিটার মাটির কাজ করার কথা ছিল। চওড়া ২২ ফুট, গভীরতা ৭ ফুট ও নীচে চওড়া ১০ ফুট করার কথা ছিল। আমরা বিভিন্ন লেবেলে মাপের কাজ করেছি। সার্বিক ভাবে কাজের অবস্থা সন্তোষজনক হয়েছে। তিনি যারা অভিযোগ করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন অভিযোগ ও কাজ দেখে নেওয়ার কারনে কাজ ভালভাবে সম্পন্ন হয়েছে। আমরা কাজের মান ভাল করতে এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

কাদাকাটির অভিযুক্ত জালায়ের খাল খনন কাজ মাপজোক সম্পন্ন

Update Time : ০৪:৫৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫