০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষার ক্ষতিগ্রস্থ বাঁধে ভাঙ্গন ঠেকানোর উদ্যোগ

  • blank Reporter Name
  • Update Time : ০৫:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ১৩৫ Time View
blank
blank

রংপুর,গঙ্গাচড়া প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষার ক্ষতিগ্রস্থ বাঁধ এলাকা পরিদর্শন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্মকর্তারা। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার লহ্মীটারী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শন করেন, এলজিইডি’র রংপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুসা। এ সময় তিনি বাঁধ মেরামতসহ জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের কথা জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।

লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, উজানের তীব্র স্রোতের কারণে তিস্তা সেতুর রক্ষা বাঁধ ক্রমাগত ভাঙ্গছে। এতে করে তিস্তা সেতু, রংপুর-লালমনিরহাট যোগাযোগের পাকা সড়ক এবং চর শংকরদহ গ্রাম হুমকিতে রয়েছে। যেহেতু বাঁধটি এলজিইডি তৈরী করেছিল, তাই কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন। তারা জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করার কথা জানিয়েছেন। শুস্ক মৌসুমে ক্ষতিগ্রস্থ বাঁধটি মেরামত করবে এলজিইডি।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে তিস্তায় পানি বৃদ্ধির ফলে লহ্মীটারী তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ মিটার ব্লক ধ্বসে গেছে। স্থানীয়দের অভিযোগ, সেতু রক্ষা বাঁধটি গত বছর বন্যায় ক্ষতিগ্রস্থ হলেও রক্ষণাবেক্ষনে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ বছর তিস্তা নদীর পানি সরাসরি বাঁধের সেই দূর্বল জায়গায় আঘাত হানায় ব্লক ধ্বসে যাওয়া স্থানে প্রায় ৭০ ফুট গর্ত তৈরী হয়েছে। প্রতিনিয়ত ব্লকগুলো একটু একটু করে নদীতে নেমে যাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

কেশবপুরে জমি দখলের চেষ্টায় সীমানাপ্রাচীর ভাঙচুর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষার ক্ষতিগ্রস্থ বাঁধে ভাঙ্গন ঠেকানোর উদ্যোগ

Update Time : ০৫:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫