০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে অগ্রণী ব্যাংকের উদ্যোগে দেড় শতাধিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ

  • blank Reporter Name
  • Update Time : ০৫:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১১৫ Time View
blank
blank

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে অগ্রণী ব্যাংক পিএলসি, কাকরকান্দি শাখা। উপজেলার দেড় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে তিন শতাধিক বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে নালিতাবাড়ী উপজেলার ১২১টি প্রাথমিক বিদ্যালয় এবং ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে গাছের চারা তুলে দেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

অগ্রণী ব্যাংক কাকরকান্দি শাখার ব্যবস্থাপক আইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও শেরপুর অঞ্চলের প্রধান মুহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

প্রধান অতিথি ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, “গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মাঝে সবুজের প্রতি ভালোবাসা জাগাতে বিদ্যালয় পর্যায়ে চারা বিতরণ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আশা করি, আজকের এই চারা আগামী দিনে সবুজের ছায়া হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেবে।”

অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও
শেরপুর অঞ্চলের প্রধান মুহাম্মদ হারুনুর রশিদ বলেন, “এখন বর্ষাকাল চলছে, যা বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের সবুজের প্রতি আগ্রহী করে তুলতে আমরা এ উদ্যোগ নিয়েছি। উপজেলার দেড় শতাধিক বিদ্যালয়ে তিনশোর বেশি চারা বিতরণ করতে পেরে আমরা আনন্দিত।”

উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, “বর্তমান সময়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। অগ্রণী ব্যাংকের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নালিতাবাড়ীতে অগ্রণী ব্যাংকের উদ্যোগে দেড় শতাধিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ

Update Time : ০৫:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫