
রংপুর, গঙ্গাচড়া প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম,এসইডিপি প্রকল্পের মাধ্যমে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের,শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত প্রকল্পের আওতায় গতকাল বৃহস্পতিবার উপজেলা মাল্টিপারপাস হল রুমে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আমির আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ- পরিচালক ( ভারপ্রাপ্ত) মোছাঃ রোকসাসা বেগম, রংপুর জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন,
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান স্বাগত বক্তব্যে বলেন
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম,এসইডিপি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে তিনি বলেন
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধান ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাই হচ্ছে এ প্রকল্পে মূল লক্ষ্য।আরো বক্তব্য রাখেন
এসএমসির সভাপতি আব্দুর রাজ্জাক,
সাউথ পাড়া বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রোকনউজ্জামান, ধনতোলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাকিব প্রামানিক, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা,গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সদস্য মাহফুজুর রহমান, গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি
সাজু মিয়া, প্রেসক্লাব সভাপতি আব্দুল মজিদ, অবিভাবক সিরাজউদ্দৌলা, শিক্ষাথী সানজিদা খানম প্রমিখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, কৃতি ছাত্র-ছাত্রী, সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রকল্পের আওতায় ৩৫ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদপত্র, পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন।











