
শেখ ইমরান, তালা ::
তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমিতির সকল সদস্যদের সম্মতি ক্রমে সভাপতি পদে মাস্টার আনোয়ারুল হোসেন আনু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার ( ২৫ জুলাই) বেলা দুইটাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা ঠিকাদার কল্যাল সমিতির সাবেক সভাপতি কল্যান বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার ঠিকাদার কল্যাণ সমিতির উর্দ্ধতন সভাপতি শাহ্ মোঃ কামরুজ্জামান।
উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন টুটুল, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান প্রমুখ। এসময় উপজেলার সকল ঠিকাদাররা উপস্থিত ছিলেন।











