
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউপির কালিশহর মটপুকুর এলাকায় বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার সন্ধার পর মহাদেবপুর থানায় ৪ জনের নাম উল্লেখ্য করে ও ৪০/৫০ জনের অজ্ঞাত নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শ্রী মধু ভুইয়া(৩৮)।অভিযোগ সূত্রে জানা যায়,ভুক্তভোগী শ্রী মধু ভুইয়ার কাছে ১ নং বিবাদী চক সারতা গ্রামের বাহাদুরের ছেলে মো: আজিজার নিশা দ্রব্য জিনিস মধু ভুঁইয়ার কাছে চায়,মধু ভুঁইয়া এই সব জিনিশ বিক্রি করিনা বলে জানালে সে তার উপর রাগান্বিত হয়ে পড়ে এবং গালাগালি শুরু করে। বিভিন্নভাবে তাকে বাধা নিষেধ করলে সে আরো বেশি গালা গেলি করেন।এক পর্যায়ে সে তার সংগোপাঙ্গ নিয়ে আমার বসত বাড়িতে হামলা করে এবং বাড়িতে চার্জার ভ্যান বিক্রির ১ লক্ষ্য ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে মধু ভুঁইয়া ও তার পরিবার। এ ঘটনায় মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহীন রেজা বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যাবস্হা নেয়া হবে।











