
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
আমাদের জমি আমাদের অধিকার—মিথ্যা মামলা নয়, হারির ২০ লক্ষ টাকা চাই—এই স্লোগানে গাবরডাঙ্গা ও আলীপুর এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। (২৩ জুলাই) বুধবার বিকেলে ঘেরের পাশে অবস্থিত মর্জিনা মোড়ে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের গাবরডাঙ্গা ও আলীপুর মৌজায় প্রায় ১৫০ বিঘা জমি দীর্ঘদিন ধরে হারিতে (ভাড়া) দিয়ে আসছিলেন অপূর্ব বিশ্বাসের কাছে। কিন্তু অপূর্ব বিশ্বাস ৩ বছর হারির টাকা পরিশোধ করলেও এ বছর তিনি হারির টাকা পরিশোধ করেন নি। ইজারা চুক্তির শর্ত অনুযায়ী হারির টাকা না দিতে পারার পরও ভাড়াটিয়ারা জমি ছাড়তে নারাজ। বরং প্রকৃত মালিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
এসময় উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম, প্রশান্ত বিশ্বাস,নিরাপদ বিশ্বাস,স্বপন বিশ্বাস সহ ক্ষতিগ্রস্ত জমির প্রকৃত মালিকগণ অংশ নেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত সমাধানের আহ্বান জানান।
বক্তারা বলেন, “আমরা আমাদের ন্যায্য হারির টাকা—২০ লক্ষ টাকা দাবি করছি। পাশাপাশি অপূর্ব বিশ্বাস যে মিথ্যা মামলা দিয়ে আমাদের জিম্মি করে রেখেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মামলাগুলো প্রত্যাহার করতে হবে।”
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জমির প্রকৃত মালিকগণ অংশ নেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত সমাধানের আহ্বান জানান।











