০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে রাজশাহীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ০৮:৩১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৫৫ Time View
blank
blank

রবিউল ইসলাম,রাজশাহীঃ

রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো *জুলাই শহীদ দিবস ২০২৫*। দিবসটি উপলক্ষে বুধবার (১৬জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যরা আবেগঘন পরিবেশে বক্তব্য রাখেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং জুলাই আন্দোলনে নিহতদের বিচার দাবি করেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ খন্দকার আজিম আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।

স্মরণসভায় শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দিবসটি ঘিরে অনুষ্ঠানে শোক ও শ্রদ্ধার আবহে রাজশাহীতে তৈরি হয় এক হৃদয়বিদারক ও গর্বময় পরিবেশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে রাজশাহীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৮:৩১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫