১০:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছী বেগুন জোয়ার বিপুল পরিমাণ গাঁ*জা সহ একজন আ’ট’ক

  • blank Reporter Name
  • Update Time : ১১:৩০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৩৫ Time View
blank
blank

বদলগাছী, নওগাঁ সংবাদাতা:

নওগাঁর বদলগাছী উপজেলার বেগুন জোয়ার এলাকা থেকে বিপুল পরিমান গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫
রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কর্তৃক গত ০৯ জুলাই ২০২৫ ইংতারিখ ১১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে, নওগাঁর বদলগাছী থানাধীন বেগুন জোয়ার এলাকায় অভিযান চালিয়ে ১৪. কেজি ৪০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী সোহরাব হোসেন কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী সোহরাব এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করেন।এবং নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল গ্রেফতারকৃত আসামী সোহরাব এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেছিলেন বলে জানা যায় । ০৯-০৭-২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছীর বেগুন জোয়ার এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সোহরাব’কে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীর দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য গাঁজা ১৪ কেজি ৪০০ গ্রাম সহ মোবাইল ফোন ০২টি উদ্ধার করেছেন।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেন এবং তার পুরো নাম- মোঃ সোহরাব হোসেন (৪৫), পিতা-মৃত জনাব আলী মন্ডল, সাং-বেগুন জোয়ার, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ বলে জানিয়েছেন। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

বদলগাছী বেগুন জোয়ার বিপুল পরিমাণ গাঁ*জা সহ একজন আ’ট’ক

Update Time : ১১:৩০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫