০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির পথসভা অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ১১:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৪৫ Time View
blank
blank

সাইফু ইসলাম, রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী অভিমুখী যাত্রার পথে ৭ই জুলাই দুপুরে রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভা শুরুর পূর্বে নেতৃবৃন্দকে অভিবাদন জানান রাজশাহী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব রহমতুল্লাহ ও স্থানীয় জনতা। এ সময় নেতাকর্মীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় যুবক ও বয়জ্যৈষ্ঠরা।

গোদাগাড়ীতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্যবে তিনি বলেন, রাজশাহীর গোদাগাড়ীর মানুষের প্রতিরোধের সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা। এই জনপদ বারবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা বৈষম্য, দুর্নীতি ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে এসেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা যারা রাজপথে কাজ করি, জনগণই আমাদের শক্তি। এই পথেই গণতন্ত্রের বিজয় সম্ভব।

এসময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত জনতার দাবির প্রেক্ষিতে স্লোগান দিতে শুরু করলে, স্থানীয় যুবক-শ্রমজীবী মানুষ, স্থানীয় দোকানদারসহ শতাধিক মানুষ ‘গণতন্ত্র চাই, অধিকার চাই’, ‘গোদাগাড়ীর দাবি, মানুষের মুক্তি’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে গোদাগাড়ী চৌরাস্তা মোড় মুখরিত হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় কৃষকের ন্যায্যমূল্য, গরিব মানুষের চিকিৎসার সুযোগ বৃদ্ধি, রাস্তা-ঘাটের উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিতে তাঁরা সোচ্চার। জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপস্থিতিতে এই দাবি আরও জোরালোভাবে জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির পথসভা অনুষ্ঠিত

Update Time : ১১:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫