
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে আলোকিত মনিরামপুর এর উদ্যোগে রবিবার ( ৬ ই জুলাই-২৫) বিকাল সাড়ে পাঁচটার সময় চিনাটোলা বাজার জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে ১০০ পিচ বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা জনসাধারণ মাঝে বিতরণ করা হয়।
মাওলানা মনিরুল ইসলাম এর সভাপতিত্বে গাছের চারা বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামকুড় ইউনিয়নের সেক্রেটারি ডাঃ মোঃ মনিরুজ্জামান মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার রফিকুল ইসলাম রামনগর মাধ্যমিক বিদ্যালয়, এবং আরও উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার কবির, ডাঃ মোঃ আঃ বাসিত সহ প্রমূখ।











